তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বকুলের
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 60
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে আয়োজিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। রায়পুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গালর্স হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি, উন্নয়ন ও গণতন্ত্রের পুনর্জাগরণের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, রায়পুরার জনগণ ভালোবাসা ও আস্থা রেখে তাঁকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে রায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নে তিনি কাজ করতে প্রস্তুত।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মেধা ও প্রযুক্তিনির্ভর দক্ষতার বিকল্প নেই। একজন প্রকৌশলী হিসেবে তারেক রহমানের ‘স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার রূপকল্প বাস্তবায়নে জাতীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গঠনে নিজের কারিগরি জ্ঞান কাজে লাগাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, মাঠপর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের সঙ্গে যুক্ত করেছে। রায়পুরাকে একটি আধুনিক মডেল জনপদে রূপান্তরের পাশাপাশি জাতীয় পর্যায়েও প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার সমন্বয়ে উন্নয়নমূলক কাজ করতে চান তিনি।
মন্ত্রিত্ব প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিত্ব কোনো পদ-পদবি বা ক্ষমতার অলংকার নয়; এটি দেশের মানুষের আমানত এবং সেবা করার মহান সুযোগ। স্বচ্ছতা ও সততার মাধ্যমে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত ও আধুনিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশ-বিদেশের সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ পরিচালনায় সাহসী ভূমিকা রাখতে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও তিনি কাজ করবেন।
তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আশরাফ উদ্দিন বকুল বলেন, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিহত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি নতুন পথচলায় তাঁকে জাতীয় মন্ত্রিসভায় দেশসেবার দায়িত্ব দেন, তাহলে মেধা, অভিজ্ঞতা ও সততা দিয়ে রায়পুরাসহ দেশের মানুষের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান। বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও তাঁরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাবেক সেক্রেটারি আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল আমিন ভুইয়া মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ ও সেক্রেটারি আসমা আক্তার, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম।
এ ছাড়া রায়পুরা তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো. বাদল মিয়া, নিলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর মোল্লা, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ সরকার ছন্দু, বিএনপি নেতা ডা. আওলাদ হোসেন এবং রায়পুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জলিল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























