ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলবাসীর অংশগ্রহণের আহ্বান

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 166

জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলবাসীর অংশগ্রহণের আহ্বান

জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার প্রভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুবনেতা, নারী অধিকারকর্মী, জলবায়ুকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বন অধিদপ্তরের করবী সম্মেলনকক্ষে আয়োজিত এক সংলাপে এ আহ্বান জানানো হয়। ব্রেকিং দ্য সাইলেন্সের ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স, বেলা, কোডেক, বারসিক ও অক্সফাম বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক ১৭তম সম্মেলন (সিবিডি কপ১৭) সামনে রেখে আয়োজিত এ সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য, উপকূলীয় যুবনেতা, নারী অধিকারকর্মী, জলবায়ুকর্মী, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা।

এ ছাড়া ফ্রেন্ডশিপের পরিচালক কাজী এমদাদুল হক, সিএনআরএসের ফজলে আরাফাত, বারসিকের নির্বাহী প্রধান পাভেল পার্থ, ব্রেকিং দ্য সাইলেন্সের উপপরিচালক তারেকুজ্জামান এবং অক্সফামের এলহাম হুসাইনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উপকূলীয় এলাকার যুব ও কমিউনিটিভিত্তিক সংগঠনের সদস্য এবং সাংবাদিকেরা অংশ নেন।

সংলাপে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট পরিবেশগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা, স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ এবং এসব কার্যক্রমে নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের কারণে নানা ঝুঁকির মুখে থাকলেও দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে তাদের স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা ও অগ্রাধিকারকে গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত সংরক্ষণমূলক উদ্যোগগুলোর জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপরও জোর দেন তাঁরা।

সংলাপে উঠে আসা অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশগুলো জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক ১৭তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এর ফলে আন্তর্জাতিক নীতিগত আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর মতামত আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সুযোগ বাড়বে।

সংলাপে বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগোষ্ঠীকে কেবল সুবিধাভোগী হিসেবে দেখলে চলবে না; সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাঁদের অভিজ্ঞতা ও ন্যায্য দাবিকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা গেলে উপকূলীয় প্রতিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু-সহনশীল ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলা সহজ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলবাসীর অংশগ্রহণের আহ্বান

সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬