ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 9

মানহানির একটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী তাকে নির্ধারিত সময়ে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলাটি ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দায়ের করেন। অভিযোগে বলা হয়, ইকবাল হাসান মাহমুদকে নিয়ে আমির হামজা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করেছেন এবং এর মাধ্যমে মানহানি ঘটিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়।

ঘটনার সূত্রপাত ২৬ মার্চ, যখন ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাকে নিয়ে ওই মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিন পেলেন মুফতি আমির হামজা

সর্বশেষ আপডেট ১২:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬