ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 42

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা, পশুপাখির পরিচর্যা ও দর্শনার্থী সেবার মান ঘুরে দেখেন।

শুক্রবার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি পশুপাখির স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি শিক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এখানে পশুপাখির জন্য নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দর্শনার্থীদের জন্য সেবা আরও উন্নত করতে হবে এবং পুরো চিড়িয়াখানাকে পরিচ্ছন্ন, আধুনিক ও আরও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে পশুপাখির কল্যাণ ও নিরাপত্তার বিষয়েও কোনো ধরনের অবহেলা করা যাবে না।

এ সময় তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ দ্রুত নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬