ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 5

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক।

তিনি জানান, দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। এদিন ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় বাজার থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু মে মাসেই এখন পর্যন্ত মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে এই পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

সর্বশেষ আপডেট ০৯:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬