ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ দিলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 218

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

দেশে বাড়তে থাকা হামের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত জাতীয় হটলাইন, রিয়েল-টাইম ড্যাশবোর্ড, রিং ভ্যাকসিনেশন ও বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র গঠনের প্রস্তাব দিয়েছেন চিকিৎসক ও রাজনীতিবিদ তাসনিম জারা। তিনি বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ কঠিন হবে।

শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে হামের বিস্তার রোধে একটি সমন্বিত জাতীয় রোডম্যাপ তুলে ধরেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি উল্লেখ করেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন। ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তি স্থান ত্যাগ করার দুই ঘণ্টা পরও সেই পরিবেশে সংক্রমণের ঝুঁকি থাকে।

তিনি জানান, দেশে টিকাদানের সামগ্রিক হার বেশি হলেও কিছু নির্দিষ্ট এলাকায় টিকার কভারেজ কম থাকায় সেখানে সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে। চরাঞ্চল, পাহাড়ি এলাকা, বস্তি কিংবা প্রত্যন্ত অঞ্চলে টিকার ঘাটতি থাকলে সেখানেই দ্রুত প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে।

এই পরিস্থিতি মোকাবিলায় তিনি জাতীয় হাম হটলাইন চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, এই হটলাইনের মাধ্যমে সন্দেহভাজন রোগী শনাক্ত, কন্ট্যাক্ট ট্রেসিং, চিকিৎসা সমন্বয় এবং রিয়েল-টাইম ডেটা সংগ্রহ করা সম্ভব হবে। একই সঙ্গে ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দ্রুত টিকা কার্যক্রম পরিচালনা করা যাবে।

তাসনিম জারা আরও বলেন, আক্রান্তদের জন্য আলাদা চিকিৎসাকেন্দ্র, আইসোলেশন ব্যবস্থা এবং জাতীয় বেড অ্যাভেইলেবিলিটি ড্যাশবোর্ড চালু করা জরুরি। এতে রোগীদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হবে না এবং নতুন সংক্রমণের ঝুঁকিও কমবে।

তিনি শিশু আইসিইউ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর জোর দেন। বিশেষ করে বিভাগীয় পর্যায়ে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে গুরুতর শিশুদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

পোস্টে স্বাস্থ্য খাতের উচ্চ চিকিৎসা ব্যয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, অনেক পরিবার চিকিৎসা খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, ফলে দেরিতে হাসপাতালে আসার কারণে জটিলতা ও সংক্রমণ দুটোই বাড়ছে। তাই হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহনের দাবি জানান তিনি।

শেষে তাসনিম জারা বলেন, বিশ্বে হামের প্রাদুর্ভাব মোকাবিলার কার্যকর পদ্ধতি আগে থেকেই জানা আছে। এখন প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত, প্রশাসনিক সমন্বয় এবং জবাবদিহিমূলক পদক্ষেপ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ দিলেন তাসনিম জারা

সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬