ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বেলাবতে স্বাস্থ্য মন্ত্রীকে ছাত্রদলের শুভেচ্ছা

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 7

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে স্থানীয় কৃতি সন্তান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সকালে নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবসময় পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারুয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান এবং জেলা তাতীদল প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীর বেলাবতে স্বাস্থ্য মন্ত্রীকে ছাত্রদলের শুভেচ্ছা

সর্বশেষ আপডেট ০৪:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬