শিরোনাম
যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 292
ঢাকার যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করার উপায় খুঁজতে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নগর চলাচল ব্যবস্থার বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় অংশ নেন শিমুল বিশ্বাস এমপিও।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ধারাবাহিক আলোচনার দ্বিতীয় সভা। আগের বৈঠকের পর অগ্রগতি ও নতুন চ্যালেঞ্জগুলোও এ সময় পর্যালোচনা করা হয় বলে জানা গেছে।



































