ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে স্কেলের খসড়া কাঠামো প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 10

প্রতীকী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘিরে সম্ভাব্য একটি খসড়া কাঠামো নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে। এটি এখনো চূড়ান্ত নয়, তবে বিভিন্ন গ্রেডে বেতন সমন্বয়ের একটি ধারণা সামনে এসেছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে মাসিক বেতন প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। দ্বিতীয় গ্রেডে তা ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার, আর তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।

চতুর্থ ও পঞ্চম গ্রেডে বেতন ধরা হতে পারে যথাক্রমে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার এবং ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত। মধ্যম গ্রেডগুলোর মধ্যে ষষ্ঠ থেকে নবম গ্রেডে বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকার মধ্যে ওঠানামা করতে পারে।

দশম থেকে ষোড়শ গ্রেডে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৭৭ হাজার ৩০০ টাকার মধ্যে পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন গ্রেডে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণের আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, এটি প্রাথমিক খসড়া মাত্র। অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা সরকার আনুষ্ঠানিক গেজেটের মাধ্যমে ঘোষণা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবম পে স্কেলের খসড়া কাঠামো প্রকাশ

সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬