ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকান ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 19

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের দোকান ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের বাড়তি চাপ ও ঈদ কেনাকাটার সুবিধা বিবেচনায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন সময়সূচির অনুমোদন দেয়।

এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল। তবে ঈদ উপলক্ষে সাময়িকভাবে সেই সময়সীমা শিথিল করা হয়েছে।

তবে সময় বাড়ালেও বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি থাকছে। সরকার জানিয়েছে, কোনো ধরনের উৎসবকালীন আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দোকান ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ

সর্বশেষ আপডেট ০৯:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬