ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের জন্য সেবা ও অধিকার নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 15

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমান সুযোগ ও মর্যাদা নিয়ে অংশ নিতে পারবেন।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভার মূল আলোচ্য ছিল প্রতিবন্ধীদের সেবা ও অধিকার বাস্তবায়নের করণীয় নির্ধারণ।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা ও মর্যাদাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন, যাতে তারা শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অবকাঠামোগত পরিবর্তনের নির্দেশ দেন। হাসপাতাল, রেস্টুরেন্টসহ সব সরকারি-বেসরকারি স্থাপনায় হুইলচেয়ার ব্যবহার উপযোগী প্রবেশপথ ও টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি। ভবনের দরজা এমনভাবে নির্মাণের নির্দেশও দেওয়া হয়, যাতে চলাচলে কোনো বাধা না থাকে।

নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য আলাদা সুবিধা রাখার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়মিত প্রচারণা ও অনুষ্ঠান তৈরির নির্দেশ দেওয়া হয়।

প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যথাযথভাবে চলছে কি না, তা খতিয়ে দেখার কথাও উঠে আসে সভায়। একই সঙ্গে জাতীয় পর্যায়ের খেলাধুলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্প চালু করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রতিবন্ধীদের জন্য সেবা ও অধিকার নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৭:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬