ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 26

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণে আসে; সরকার এমন কাজই করতে চায়।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম সরকার গ্রহণ করবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করবে।

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

মৎস্যসম্পদ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাছের সরবরাহ ও সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নারী সমাজকে আরও এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে।

এ ছাড়া দেশের দরিদ্র পরিবারের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য

সর্বশেষ আপডেট ০১:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬