ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারে পরিণত করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 80

বাংলাদেশের চামড়া শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, খাতটির দুর্বলতা চিহ্নিত করে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে এর ইতিবাচক ফল দৃশ্যমান হবে।

শুক্রবার সিলেট নগরীর রিকাবীবাজার জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের চামড়া খাতের নানা সীমাবদ্ধতা ও সংকট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এ শিল্পকে টেকসই ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় খুব বেশি হয়নি। তাই অল্প সময়ে বড় পরিবর্তন দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে।

চামড়া শিল্পের উন্নয়নে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এই খাতের উন্নতির প্রভাব সাধারণ মানুষও দেখতে পাবে।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এটি যেন কোনোভাবেই অপচয় বা নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সীমিত সম্পদের দেশে অপচয়ের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক, মো. সারওয়ার আলম এবং আব্দুল কাইয়ুম চৌধুরী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারে পরিণত করার পরিকল্পনা

সর্বশেষ আপডেট ১০:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬