ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালের মাধ্যমে ডিসেম্বর ২০২৮ সালের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো সম্ভব হবে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়েও কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এসব টার্মিনাল স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি গ্যাসের সংকটও অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর

সর্বশেষ আপডেট ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬