ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 85

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান

দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ইন্টারপোলের পাঠানো এক ই-মেইলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।

জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

দুদকের করা প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়েছে মামলায়।

দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তাঁকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬