ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 30

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটির মাধ্যমে বদলির আবেদন নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন থেকে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে হবে। এ লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকরা এসব কমিটির কাছে আবেদন করবেন এবং কমিটিগুলো মাসিক সভায় আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

রোববার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শিক্ষা খাতবিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, শিক্ষকদের বদলি ঘিরে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও প্রভাবশালী চক্রের অভিযোগ ছিল। এ সমস্যা দূর করতে সরকার নতুন নীতিমালা গ্রহণ করেছে। এর আওতায় বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একইভাবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জেলা ও বিভাগীয় কমিটিও কাজ করবে। এসব কমিটি মাসে একবার বৈঠক করে বদলির আবেদন পর্যালোচনা করবে।

তিনি বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।

এতদিন শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে গ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হতো। অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদনের পর বদলি কার্যকর হতো। এ প্রক্রিয়ায় দুর্নীতি, হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এখন থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় কমিটি

সর্বশেষ আপডেট ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬