ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 144

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী

অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব ও স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। যৌথভাবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির মতে, অপ্রতিসম জৈব সংশ্লেষণের মতো জটিল রাসায়নিক প্রক্রিয়ায় তাদের গবেষণা গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে কার্যকর ও নির্দিষ্ট বৈশিষ্ট্যের রাসায়নিক অণু তৈরিতে এ গবেষণার প্রভাব রয়েছে। এর ফলে আধুনিক ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী, বিজয়ীরা সনদ ও মেডেলের পাশাপাশি পুরস্কারের অর্থও পাবেন। দুই বিজ্ঞানীর মধ্যে অর্থের অংশ সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

১৯০১ সালে রসায়নে নোবেল পুরস্কার চালুর পর ২০২৬ সাল পর্যন্ত এ বিভাগে মোট ১১৮ বার পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন কারণে কয়েকটি বছর এ বিভাগে পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।

২০২৬ সালের দুই বিজয়ীকে নিয়ে রসায়নে নোবেলজয়ীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। এ পর্যন্ত মাত্র দুজন বিজ্ঞানী রসায়নে দুইবার করে নোবেল পেয়েছেন। তারা হলেন ফ্রেডরিক সেঙ্গার—১৯৫৮ ও ১৯৮০ সালে এবং কে. ব্যারি শার্পলেস ২০০১ ও ২০২২ সালে।

বিজ্ঞানী মেরি কুরি দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পান তিনি।

রসায়নে প্রথম নোবেল পুরস্কার পান নেদারল্যান্ডসের বিজ্ঞানী ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ। ১৯০১ সালে রাসায়নিক গতিবিদ্যা ও দ্রবণের অসমোটিক চাপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং জর্ডান ও যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতব-জৈব কাঠামো তৈরির প্রযুক্তিতে যুগান্তকারী অবদানের জন্য তাদের যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়।

রসায়নে সবচেয়ে কম বয়সে নোবেলজয়ীর রেকর্ড ফরাসি বিজ্ঞানী ফ্রেডেরিক জোলিও-কুরির। ১৯৩৫ সালে কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য স্ত্রী ইরেন জোলিও-কুরির সঙ্গে যৌথভাবে নোবেল পাওয়ার সময় তার বয়স ছিল ৩৫ বছর।

অন্যদিকে, নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে বিজ্ঞানী জন বি. গুডএনাফের। ২০১৯ সালে লিথিয়াম-আয়ন ব্যাটারি উন্নয়নে অবদানের জন্য নোবেল পাওয়ার সময় তার বয়স ছিল ৯৭ বছর।

রসায়নে এ পর্যন্ত মোট আটজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। এ তালিকায় প্রথম নারী বিজ্ঞানী মেরি কুরি, যিনি ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন।

রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের রসায়নের নোবেলজয়ীদের হাতে মেডেল, ডিপ্লোমা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী

সর্বশেষ আপডেট ০৫:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬