ঈদযাত্রার অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে, রেলওয়ের সতর্ক বার্তা
- সর্বশেষ আপডেট ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 137
ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রি পুরোপুরি অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে যাত্রীদের সতর্ক থাকতে বিশেষ বার্তাও দিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে জানায়, আগামী ১৩ থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
এতে আরও বলা হয়, টিকিট কেবল রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট সংগ্রহের চেষ্টা করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই আর্থিক লেনদেনেও শুধুমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।






























