ট্রেনে ফিরতি যাত্রা
আজ মিলছে ২৭ মার্চের টিকিট
- সর্বশেষ আপডেট ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 115
পবিত্র ঈদুল ফিতর শেষ হলে ঘরমুখো মানুষের জন্য ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (১৭ মার্চ) বিক্রি করা হচ্ছে ২৭ মার্চের ট্রেনের টিকিট, যা অগ্রিম বিক্রির পঞ্চম দিন।
আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অনলাইনে বিক্রি হচ্ছে। রেলওয়ে জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাবে।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের ১৪ মার্চ, ২৫ মার্চের ১৫ মার্চ, ২৭ মার্চের ১৭ মার্চ, ২৮ মার্চের ১৮ মার্চ এবং ২৯ মার্চের ১৯ মার্চ। এছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি হবে।
নন-এসি কোচে যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবে, আর ঈদ যাত্রার টিকিট রিফান্ডযোগ্য নয়।
































