ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক রপ্তানিতে বাংলাদেশের জয়, ভারতের ধস!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 81

যুক্তরাষ্ট্রের এক ঘোষণায় পাল্টে গেলো এশিয়ার দুই গার্মেন্টস রপ্তানিকারক দেশের অর্থনৈতিক ভারসাম্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে পোশাক আমদানির শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা করেছেন। অন্যদিকে ভারতের জন্য শুল্ক করা হয়েছে ২৫ শতাংশ। আর এতেই বাজিমাত বাংলাদেশের!

এই ঘোষণার পরপরই ভারতের শেয়ারবাজারে দেখা গেলো ভয়াবহ ধস। ১ আগস্ট মুম্বাই স্টক এক্সচেঞ্জে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার পড়ে গেলো ৭.২ শতাংশ। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার কমে ৩.১ শতাংশ, আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ এবং ওয়েলস্পান লিভিং-এর শেয়ার কমে ১.৯ শতাংশে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের মূল কারণ- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতি বাণিজ্যিক নরম মনোভাব। অতীতে ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া- এরা সবাই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে পোশাক রপ্তানির সুবিধা পেয়ে আসছিল।

কিন্তু এবার বাংলাদেশের শুল্ক হার ভারতের চেয়ে কম হওয়ায়, দিল্লির জন্য পরিস্থিতি কিছুটা চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।

নতুন শুল্ক আরোপের পর ভারতের পোশাক রপ্তানিকারকরা তাদের সবচেয়ে বড় বাজারে অর্ডার কমে যাওয়ার শঙ্কায় রয়েছে এবং এতে ছাঁটাইয়ের আশঙ্কাও দেখা দিয়েছে।

ভারতীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান যেমন ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট এবং ট্রাইডেন্ট- তাদের ৪০ থেকে ৭০ শতাংশ বিক্রয়ই মার্কিন বাজারে হয়।

নতুন ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে বাংলাদেশ ও ভিয়েতনাম, যেখানে মাত্র ২০ শতাংশ শুল্ক, সেখানে অর্ডার স্থানান্তর হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেশটির শিল্প মালিকদের।

২০২৪ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের পোশাক ও গহনা রপ্তানি হয়েছে। ভারত মার্কিন পোশাক বাজারে ৫.৮ শতাংশ অংশীদার। যা চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের পরেই।

২০২২‑২৩ সালের তথ্য অনুযায়ী তৈরি পোশাক বা গার্মেন্টস খাত ভারতের মোট রপ্তানির প্রায় ৩.৫ থেকে ৩.৭ শতাংশ।

ভারতের পোশাক খাতে খরচ ইতোমধ্যেই বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় বেশি। এই অতিরিক্ত শুল্ক তাদের প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ছুটির মৌসুমের আগে যদি স্থিতিশীলতা ফিরিয়ে আনা না যায়, তবে উৎপাদন কমাতে এবং কর্মী ছাঁটাই করতে অনেক শিল্পমালিক বাধ্য হবেন বলে জানিয়েছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোশাক রপ্তানিতে বাংলাদেশের জয়, ভারতের ধস!

সর্বশেষ আপডেট ০৬:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫