ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 6

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও তাঁবুতে ভাঙচুর এবং একাধিক স্থানে অগ্নিসংযোগ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী জমাদ্দার মোড়ে জড়ো হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। তাঁদের কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা চলে। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধার মৃত্যু হয়।

সংঘর্ষের সময় বিএনপি নেতা-কর্মীদের ব্যবহৃত কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁতেও আগুন দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটির আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

ঘটনার সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। সংঘর্ষের একপর্যায়ে তিনি তাঁদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। সেখানে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।

অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু ও সংযোগ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ২

সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬