ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের ডাকাত সর্দার আসাবুর আটক, জিম্মি জেলে উদ্ধার

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4

সুন্দরবনের ডাকাত সর্দার আসাবুর আটক, জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর অংশ হিসেবে গত ২৮ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের একটি যৌথ দল খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত ১টার দিকে দাকোপের মল্লিক বাড়ি এলাকায় পালানোর চেষ্টাকালে আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আসাবুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও সুন্দরবনে ডাকাতি কার্যক্রম শুরু করেন।

উদ্ধার করা জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আসাবুর, জব্দ নৌকা ও অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির একটি নিয়মিত টহল দল সাতক্ষীরার শ্যামনগর থানার আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালায়। এ সময় ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে তারা আশাবাদী।

এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন লেফটেন্যান্ট এম এইচ রিফাত (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌহিদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দরবনের ডাকাত সর্দার আসাবুর আটক, জিম্মি জেলে উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬