ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 12

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিজয় মাসের কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিজয় দিবস জাতির অর্জনের দিন। এ উপলক্ষে বিএনপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কারকাজ চলমান থাকায় উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারণ করা হয়েছে।

রিজভী জানান, ডিসেম্বরের সমাবেশ ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে।

দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরাজিত শক্তি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ঘটনাও দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রিজভীর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাধারণ মানুষ ওই কর্মসূচিকে গুরুত্ব দেয়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে। তাঁর মতে, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

সর্বশেষ আপডেট ১২:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬