ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত খবর নাকচ করে তিনি বলেছেন, তার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’

প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার দল ক্ষমতায় থাকাকালে যে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেসব স্মৃতি জাদুঘরের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে চায় সরকার। প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনার পাশাপাশি তার দলের ভূমিকা ও কর্মকাণ্ডও তুলে ধরা হবে।

তিনি বলেন, জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সজীব ও সতেজ রাখতে চান তারা। জনগণের মন থেকে শেখ হাসিনা ও তার দলকে প্রত্যাখ্যান করার মতো অবস্থান তৈরি হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বলপ্রয়োগ নয়, জনগণের সচেতনতা ও প্রত্যাখ্যানই গুরুত্বপূর্ণ।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের কষ্টের কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক শহীদ পরিবারের বেদনা ও হাহাকার একই রকম। প্রতিটি পরিবারই একজন সন্তানকে হারানোর অসহনীয় যন্ত্রণা বহন করছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থেকে নির্বাচনব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। কখনো বিনা ভোটে, আবার কখনো দিনের ভোট রাতে বা আগেই সম্পন্ন করে ক্ষমতায় টিকে ছিল তৎকালীন সরকার। এসব পরিস্থিতির পরিণতিতেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই’

সর্বশেষ আপডেট ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬