ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে

৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 9

বিএনপি

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। ফরম জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া ২ ডিসেম্বর একই সময়ে ও একই স্থানে পূরণ করা মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে

৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

সর্বশেষ আপডেট ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬