দাবি রাশেদ খাঁনের
‘ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না’

- সর্বশেষ আপডেট ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 1
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করে তিনি মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। রাশেদ খাঁনের দাবি, মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে দেশটির অবস্থান অনেকটাই পরিষ্কার হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোন নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!
এবিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে।
আর বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ শেখ হাসিনা যে, বাংলাদেশে ফিরছে না, রনধীর জয়সোয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।



































