ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি

হাতকড়া পরেই ফিরতে হবে শেখ হাসিনাকে

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 146

হাতকড়া পরেই ফিরতে হবে শেখ হাসিনাকে

দেশে ফিরলে শেখ হাসিনার হাতে হাতকড়া পরিয়ে তাকে বন্দি হিসেবে ফিরতে হবে। শুধু দেশে ফিরলেই নয়, বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের কোনো একটিতে প্রবেশ করলেও তাকে গ্রেপ্তার করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে সরকারের এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে পৃথক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখের কথা জানিয়েছেন তিনি। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দেশে ফিরতে চাইলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে এবং তার হাতে হাতকড়া থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার জন্য আইনের নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে তার প্রবেশের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন।

শামা ওবায়েদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে। প্রতিটি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ফলে শেখ হাসিনা বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের কোনো মিশনে উপস্থিত হলেও তাকে গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও আইন যে অবস্থান অনুসরণ করে, তার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটবে না।

পাসপোর্ট ও এনআইডি দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি কিংবা এ ধরনের কোনো সুবিধা দিতে বাধ্য নয়। শেখ হাসিনার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তার পাসপোর্ট বাতিল করা হয়। সম্প্রতি নতুন পাসপোর্টের জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

তার দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন এবং এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি

হাতকড়া পরেই ফিরতে হবে শেখ হাসিনাকে

সর্বশেষ আপডেট ০২:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬