ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 76

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের প্রত্যাবাসন করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ। লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটে মঙ্গলবার সকাল ৬টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যাবাসনের আগে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রত্যাবাসিত ব্যক্তিদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে অবৈধ পথে বিদেশে না যাওয়ার বিষয়ে সতর্ক করে রাষ্ট্রদূত বলেন, লিবিয়ায় তাদের ভয়াবহ অভিজ্ঞতা দেশে ফিরে অন্যদের জানাতে হবে। এর মাধ্যমে অনিয়মিত অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি মানব পাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন শহরে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২৫ নভেম্বর আইওএমের সহায়তায় ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ১২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬