ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোগান নয়, নারীর জন্য ন্যায়বিচার নিশ্চিত জরুরি

সানজিদা আহমেদ
  • সর্বশেষ আপডেট ০৬:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 22

সানজিদা আহমেদ

প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচিতে একাত্ম হয় বিশ্ব। রাজপথ সেজে ওঠে কমলা রঙে, বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে আলোচনা সভা, সামাজিক যোগাযোগমাধ্যম ভরে ওঠে প্রচারের বার্তায়, নতুন করে উচ্চারিত হয় নানা অঙ্গীকার। অথচ কর্মসূচি শেষ হওয়ার পরও লাখো নারী ও কন্যাশিশুর জীবন কাটে ভয়, বৈষম্য, নির্যাতন ও নীরবতার মধ্যে।

একজন নির্যাতনের শিকার নারী যদি অভিযোগ জানাতে না পারেন, আইনি সহায়তার খরচ বহন করতে না পারেন, তাঁর বক্তব্য বিশ্বাস করা না হয় কিংবা যে পরিবেশে নির্যাতনের শিকার হয়েছেন, সেখানেই ফিরে যেতে বাধ্য হন, তাহলে তাঁর কাছে ন্যায়বিচারের অর্থ কী?

এই কর্মসূচি আমাদের শুধু সচেতনতা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও গভীরভাবে ভাবতে আহ্বান জানায়। আমাদের আইনি ব্যবস্থা বাস্তবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে কি না, সেই প্রশ্ন সামনে নিয়ে আসে। নির্যাতনের শিকার ব্যক্তির সুরক্ষা এবং অপরাধীর জবাবদিহি শুধু প্রচারের অঙ্গীকার হয়ে থাকলে চলবে না; এগুলোকে প্রতিদিনের বাস্তবতায় পরিণত করতে হবে।

যেসব পরিসংখ্যান উপেক্ষার সুযোগ নেই
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউএনএফপিএর নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪ অনুযায়ী, আন্তর্জাতিকভাবে সংজ্ঞায়িত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নির্ধারিত নির্যাতনের ধরনগুলো একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, ৭৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা অন্তত এক ধরনের সহিংসতার শিকার হয়েছেন। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক নারী আগের ১২ মাসে এ ধরনের সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী, অর্থাৎ প্রতি তিনজনের একজন, জীবনের কোনো না কোনো সময়ে সঙ্গীর সহিংসতা বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত বৈশ্বিক প্রাক্কলন অনুযায়ী, আগের ১২ মাসে আনুমানিক ৩১ কোটি ৬০ লাখ নারী অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

নারীর প্রতি সহিংসতা কেবল পরিবারের ব্যক্তিগত বিষয় নয়। এটি মানবাধিকারের লঙ্ঘন, জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা।

সহিংসতা ঘটার আগেই শুরু হোক ন্যায়বিচারের চর্চা

ন্যায়বিচার বলতে আমরা প্রায়ই থানা, আদালত, তদন্ত ও শাস্তির কথা ভাবি। এগুলো অপরিহার্য। তবে ন্যায়বিচারের চর্চা শুরু হতে হবে আরও আগে।

এর শুরু পরিবার থেকে, যেখানে শিশু শিখবে যে সম্মান করা আর নিয়ন্ত্রণ করা এক বিষয় নয়। বিদ্যালয়ে হয়রানিকে নিরীহ ঠাট্টা বলে এড়িয়ে না গিয়ে প্রতিরোধ করতে হবে। কর্মক্ষেত্রে অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে এবং অভিযোগ জানানোর কারণে কোনো কর্মী যেন প্রতিশোধমূলক আচরণের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সমাজেও পারিবারিক ব্যক্তিগত বিষয় বলে সহিংসতাকে কখনো স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যাবে না।

অসম ক্ষমতার সম্পর্ক, ক্ষতিকর সামাজিক রীতিনীতি এবং অন্যের জীবন নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে—এমন বিশ্বাস লিঙ্গভিত্তিক সহিংসতাকে টিকিয়ে রাখে। এই পরিস্থিতি বদলাতে নির্যাতনের শিকার ব্যক্তিকে দোষারোপের চর্চা প্রতিহত করতে হবে। পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করতে হবে, পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সহিংসতা প্রতিরোধের দায়িত্ব প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে।

নারীর চলাফেরা সীমিত করা, পোশাক পরিবর্তনের পরামর্শ দেওয়া, অনলাইনে নীরব থাকতে বলা কিংবা বিভিন্ন সুযোগ থেকে সরে যেতে বাধ্য করার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। সহিংসতার দায় অপরাধীর। আর সহিংসতা প্রতিরোধ ও নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর।

নির্যাতনের পর সহায়তা পেতেও যেন আরেক লড়াই করতে না হয়
অনেকের জন্য নির্যাতনের ঘটনা একটি কঠিন যাত্রার শুরু মাত্র। অভিযোগ জানাতে গিয়ে তাঁকে লজ্জা, পারিবারিক চাপ, আর্থিক নির্ভরতা, সামাজিক কলঙ্ক এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।

তাঁকে প্রশ্ন করা হতে পারে; অভিযোগ করতে এত দেরি হলো কেন, আগে চলে যাননি কেন কিংবা এমন কী করেছিলেন যে নির্যাতনের শিকার হতে হলো? এ ধরনের প্রশ্ন অপরাধীর দায় সরিয়ে নির্যাতিত ব্যক্তির ওপর চাপিয়ে দেয়। একই সঙ্গে সাহায্য চাইবেন কি না, তা নিয়ে দ্বিধায় থাকা অন্যদের কাছেও এটি বিপজ্জনক বার্তা পৌঁছে দেয়।

ন্যায্য ও মানবিক বিচারব্যবস্থায় গোপনীয়তা রক্ষার মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থা, সহজলভ্য আইনি সহায়তা, সময়মতো তদন্ত, মনোসামাজিক সহায়তা, নিরাপদ আশ্রয় এবং প্রতিশোধমূলক আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেতে নির্যাতনের শিকার ব্যক্তিকে যেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতে না হয়।

জবাবদিহিও সমান জরুরি। মামলা অনির্দিষ্টকাল আটকে রাখা যাবে না। সম্পদ, প্রভাব কিংবা সামাজিক অবস্থানের কারণে অপরাধীকে আড়াল করার সুযোগ থাকা উচিত নয়। আইন অপরিহার্য, তবে এর প্রকৃত মূল্য নির্ভর করে ধারাবাহিক ও কার্যকর প্রয়োগের ওপর।

নির্যাতনের শিকার ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার অর্থ তাঁর পছন্দকে সম্মান করা, দোষারোপ না করে তাঁর কথা শোনা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিশ্চিত করা।

ডিজিটাল সহিংসতাকেও গুরুত্ব দিতে হবে

বাংলাদেশে ডিজিটাল সংযোগ বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নতুন নতুন রূপ নিচ্ছে। অনলাইন হয়রানি, পিছু নেওয়া ও নজরদারি, হুমকি, ভুয়া পরিচয় ধারণ, সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যৌন ডিপফেক গভীর ক্ষতির কারণ হতে পারে।

ডিজিটাল নির্যাতন জনপরিসরের আলোচনায় নারীর কণ্ঠ স্তব্ধ করতে পারে, কন্যাশিশুকে অনলাইনে অংশ নিতে নিরুৎসাহিত করতে পারে এবং পেশাগত ও নাগরিক পরিসর থেকে নারীদের সরিয়ে দিতে পারে। এর প্রভাব শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকে না; মানসিক সুস্থতা, সম্পর্ক, জীবিকা ও শারীরিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সহজলভ্য অভিযোগ জানানোর ব্যবস্থা, কার্যকর তদন্ত, ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও পরিচালনা এবং অপরাধীর জবাবদিহি।

নিরাপদ বোধ করার জন্য নারী ও কন্যাশিশুকে ডিজিটাল পরিসর ছেড়ে যেতে হবে কেন? অন্য সবার মতো তাঁদেরও মতপ্রকাশ, জনজীবনে অংশগ্রহণ এবং শিক্ষা ও পেশাগত সুযোগ গ্রহণের সমান অধিকার রয়েছে।

১৬ দিনের সক্রিয়তা থেকে ৩৬৫ দিনের কার্যক্রম
১১ ডিসেম্বরেই যদি অঙ্গীকার হারিয়ে যায়, তাহলে এই কর্মসূচির অর্জন হবে সামান্য। বাংলাদেশের প্রয়োজন সারা বছর ধরে ধারাবাহিক কার্যক্রম।

প্রথমত, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্যাতনের শিকার ব্যক্তিকেন্দ্রিক বিচারপ্রক্রিয়া শক্তিশালী করতে হবে, মামলা পরিচালনার মান উন্নত করতে হবে এবং সরাসরি সেবাদানকারী কর্মীদের সংবেদনশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আস্থাযোগ্য অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি পারস্পরিক সম্মান ও সম্মতির শিক্ষা দিতে হবে এবং হয়রানি স্বাভাবিক হয়ে ওঠার আগেই তা প্রতিরোধ করতে হবে।

তৃতীয়ত, নিয়োগদাতা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে যৌন হয়রানিবিরোধী সুস্পষ্ট নীতিমালা কার্যকর করতে হবে। একই সঙ্গে অভিযোগকারীকে প্রতিশোধমূলক আচরণ থেকে সুরক্ষা দিতে হবে।

চতুর্থত, সরকারি সংস্থাগুলোকে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা, আশ্রয় এবং সংশ্লিষ্ট সেবায় পৌঁছানোর ব্যবস্থা সহজলভ্য করতে হবে। এসব সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়ন, প্রশিক্ষিত জনবল ও কার্যকর সমন্বয় প্রয়োজন।

পঞ্চমত, নির্যাতনের শিকার ব্যক্তির নিরাপত্তার চেয়ে পারিবারিক সম্মানকে বড় করে দেখার ক্ষতিকর মানসিকতা পরিবার ও সমাজকে প্রত্যাখ্যান করতে হবে। সহিংসতা প্রতিরোধ, ক্ষতিকর গতানুগতিক ধারণা বর্জন এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে পুরুষ ও কিশোরদের সক্রিয় সহযোগী হিসেবে সম্পৃক্ত করতে হবে।

সবশেষে, অগ্রগতি পরিমাপ করতে হবে। কতটি সমাবেশ হলো, কতটি ব্যানার টাঙানো হলো কিংবা কতটি বিবৃতি দেওয়া হলো, তা দিয়ে সাফল্য বিচার করা যায় না। সাফল্যের মাপকাঠি হবে; নির্যাতনের শিকার ব্যক্তি সময়মতো সহায়তা পাচ্ছেন কি না, ন্যায্যভাবে তদন্ত হচ্ছে কি না, অপরাধীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে কি না এবং দৈনন্দিন জীবনে নারী ও কন্যাশিশু আরও নিরাপদ বোধ করছেন কি না।

যে অঙ্গীকার আমাদের রাখতেই হবে
নির্যাতনের শিকার ব্যক্তিকে নীরব রেখে কোনো সমাজ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি করতে পারে না। পারিবারিক সম্মান রক্ষার জন্য নারীর কাছে নির্যাতন সহ্য করার প্রত্যাশা রেখে সমতার দাবি করা যায় না। অপরাধী জবাবদিহি এড়িয়ে গেলে নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দাবিও অর্থহীন হয়ে পড়ে।

১৬ দিনের সক্রিয়তা আমাদের অঙ্গীকার নবায়নের সুযোগ দেয়। একই সঙ্গে অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হওয়ার সদিচ্ছারও পরীক্ষা নেয়। এই কর্মসূচি পরিবারকে ক্ষতিকর বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে, প্রতিষ্ঠানগুলোকে নিজেদের চর্চা পর্যালোচনা করতে, নেতৃত্বকে জবাবদিহি নিশ্চিত করতে এবং নাগরিকদের উদাসীনতা প্রত্যাখ্যান করতে আহ্বান জানায়।

লিঙ্গভিত্তিক সহিংসতার অবসান মানে শুধু নির্যাতনের পর নারীকে টিকে থাকতে সাহায্য করা নয়। এর অর্থ এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সহিংসতা প্রতিরোধ করা হয়, মানুষের মর্যাদার প্রতি সম্মান দেখানো হয় এবং সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য থাকে।

এই নভেম্বরে আমাদের বার্তা স্লোগানের গণ্ডি ছাড়িয়ে যাক। পর্যাপ্ত সম্পদ, কার্যকর আইন, সহজলভ্য সেবা ও ধারাবাহিক কাজের মাধ্যমে সেই বার্তা বাস্তব অঙ্গীকারে পরিণত হোক।

কারণ প্রতিটি নারী ও কন্যাশিশু নির্যাতনের পর কেবল সহানুভূতির চেয়ে বেশি কিছু পাওয়ার অধিকার রাখেন। তাঁদের অধিকার রয়েছে ভয়হীনভাবে বেঁচে থাকার এবং এই নিশ্চয়তা পাওয়ার যে তাঁদের অধিকার লঙ্ঘিত হলে ন্যায়বিচার তাঁদের অসহায় অবস্থায় ফেলে রাখবে না।

লেখক: সানজিদা আহমেদ, জেন্ডার অ্যাডভাইজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্লোগান নয়, নারীর জন্য ন্যায়বিচার নিশ্চিত জরুরি

সর্বশেষ আপডেট ০৬:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬