ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  • সর্বশেষ আপডেট ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 85

বৈরী আবহাওয়ায় ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখল বিজিবি

বড়লেখা সীমান্তে বৈরী আবহাওয়ার কারণে যখন স্বাভাবিক নজরদারি ও চলাচল ব্যাহত হচ্ছিল, তখন সেই পরিস্থিতির সুযোগ নিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ২০ জন সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারত অংশে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। এ পরিস্থিতির সুযোগ নিয়ে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন। তাদের তৎপরতায় সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়। ফলে ওই ২০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত তারা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারত অংশে অবস্থান করছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দল তৎপর থাকায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর বড়লেখার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈরী আবহাওয়ায় ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখল বিজিবি

সর্বশেষ আপডেট ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬