ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 88

বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (২০ নভেম্বর) কুষ্টিয়া ৪৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ২টার দিকে রংমহল সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় বিজিবি। সীমান্তে বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবির সেক্টর কমান্ডার আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

সর্বশেষ আপডেট ১২:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬