ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 25

বিজিবি-বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তের এপারে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তবে তাঁর পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করা হয়। একই সঙ্গে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬