ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিবিসি বাংলার প্রতিবেদন

ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 121

ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি। বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলেও ভারত এখন পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রাখার কথা বলছে। প্রশ্ন উঠেছে, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য?

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর তাকে দেশে ফেরানোর দাবি আরও জোরালো হয়। অন্তর্বর্তী সরকারের সময়ও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল।

তবে ভারত বিষয়টি নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানায়নি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পর্কিত। তাই আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। চুক্তি অনুযায়ী, দুই দেশের আইনে কোনো অপরাধের জন্য কমপক্ষে এক বছর কারাদণ্ডের বিধান থাকলে সেটি সাধারণভাবে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে অপরাধের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রয়োজনীয় নথির ভিত্তিতে প্রত্যর্পণের আবেদন করা সম্ভব হয়।

এই চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত এর আগে বন্দি বিনিময় করেছে। বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করে। অন্যদিকে ভারত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফেরত দেয়।

রাজনৈতিক অপরাধের যুক্তিতে কি ফেরত আটকে যেতে পারে?
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যর্পণের অনুরোধ করা অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে অনুরোধ গ্রহণকারী দেশ তা প্রত্যাখ্যান করতে পারে। তবে হত্যা, অপরাধমূলক নরহত্যা, অপহরণ, জিম্মি করা, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জীবন বিপন্ন করা এবং হত্যায় প্ররোচনার মতো অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। আন্তর্জাতিক চুক্তির অধীনে অপরাধ হিসেবে গণ্য কিছু কর্মকাণ্ডও এই ব্যতিক্রমের আওতায় রয়েছে।

ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রকৃতি এবং সেগুলো চুক্তির কোন বিধানের আওতায় পড়ে, তা প্রত্যর্পণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেই অভিযোগগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে, এমন নয়। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চুক্তি ও নিজস্ব আইনের আলোকে পর্যালোচনা করতে হবে।
প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ কোথায়?

চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কয়েকটি বাধ্যতামূলক ভিত্তি উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো অন্যায় বা নিপীড়নমূলক হবে বলে তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারলে প্রত্যর্পণ করা যাবে না। এ ক্ষেত্রে অপরাধের গুরুত্ব, অভিযোগের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়েছে কি না, তা বিবেচনায় নেওয়া হবে।

এ ছাড়া সামরিক অপরাধ, যা সাধারণ ফৌজদারি আইনে অপরাধ নয়, তার ক্ষেত্রেও প্রত্যর্পণ করা যাবে না। একই অপরাধে আগে খালাস বা দণ্ডিত হওয়ার বিষয়টিও প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চুক্তির সপ্তম অনুচ্ছেদে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুরোধ গ্রহণকারী দেশেই বিচার চালানো সম্ভব হলে সেই দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ দেশে বিচার চালানোর বিষয়টি বিবেচনা করতে হবে। তারা বিচার না করার সিদ্ধান্ত নিলে প্রত্যর্পণের অনুরোধ পুনর্বিবেচনা করতে হবে।

তাহলে ভারত কি বাধ্য?
চুক্তির প্রথম অনুচ্ছেদে দুই দেশ প্রত্যর্পণে সম্মত হয়েছে। অর্থাৎ, চুক্তিতে নির্ধারিত শর্ত পূরণ হলে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তবে এই বাধ্যবাধকতা নিঃশর্ত নয়। চুক্তির অন্যান্য অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের যেসব সুযোগ রাখা হয়েছে, সেগুলোও বিবেচনায় নিতে হবে।

১৪ নভেম্বর বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে। এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা।

সব মিলিয়ে, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে; এমন সরল সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আবার রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তাকে ফেরত দেওয়া যাবে না, এমন বিধানও চুক্তিতে নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি, রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের শর্ত এবং ভারতের আইনি পর্যালোচনার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত
বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত

প্রতিবেদনটি তৈরি করেছেন রাকিব হাসনাত সুমন (Rakib Hasnet Suman) বাংলাদেশের একজন পরিচিত জ্যেষ্ঠ ব্রডকাস্ট সাংবাদিক। তিনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলায় (BBC Bangla) কর্মরত থাকার জন্য বিশেষভাবে পরিচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিবিসি বাংলার প্রতিবেদন

ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য?

সর্বশেষ আপডেট ০১:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬