ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবর থেকে উঠে অবরোধে অংশ নিলেন মুক্তিযোদ্ধা!

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 182

কবর থেকে উঠে অবরোধে অংশ নিলেন মুক্তিযোদ্ধা!

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধাকে। অথচ ঘটনার সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি। মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে।

ওই মুক্তিযোদ্ধার নাম সামচু ঢালী। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি। পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ তাঁর মৃত্যু হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই প্রান্তে যানজট তৈরি হয়।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বরে রাখা হয়েছে মৃত সামচু ঢালীর নাম।

মৃত্যুর সাড়ে সাত মাস পর মামলার আসামি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। মৃত্যুর পরও তাঁকে মামলার আসামি করা হয়েছে, যা তাঁদের কাছে অবিশ্বাস্য। প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়ে তাঁদের আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে আসামি করা হলো, তা তদন্তের দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নাম তাঁকে দেওয়া হয়েছে। সামচু ঢালীর বাড়ি শিবচরে হলেও তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এতসংখ্যক আসামির মধ্যে দু-একজনের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে ভুল প্রমাণিত হলে তাঁদের নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবর থেকে উঠে অবরোধে অংশ নিলেন মুক্তিযোদ্ধা!

সর্বশেষ আপডেট ০৪:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬