ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেল করাদের এক মাসে পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 105

ফেল করাদের এক মাসে পরীক্ষার সুযোগ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে তিনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সুযোগের কথা জানান।

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হয়।

শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন পুরো এক বছর পিছিয়ে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেল করাদের এক মাসে পরীক্ষার সুযোগ

সর্বশেষ আপডেট ১২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬