ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছাড়ার দাবি জানালেন শাহজালাল রুমি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 166

শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং এ ঘটনায় পাল্টাপাল্টি মামলার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার দাবি করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় তিনি এ কথা জানান।

রাত ৮টার দিকে পাঠানো বার্তায় রুমি লেখেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’ একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মোসলেম উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শাহজালাল রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় পাল্টা মামলা করা হয়। ওই মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পাল্টা মামলা দায়েরের পর থেকে রুমিকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এর মধ্যে সোমবার রাতে খুদেবার্তা পাঠিয়ে তিনি দেশ ছেড়ে যাওয়ার দাবি করেন।

তবে রুমি বর্তমানে কোন দেশে রয়েছেন এবং তিনি বৈধভাবে দেশত্যাগ করেছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশ ছাড়ার দাবি জানালেন শাহজালাল রুমি

সর্বশেষ আপডেট ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬