ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ পাসপোর্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লন্ডন সফর!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 296

ব্রিটিশ পাসপোর্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লন্ডন সফর!

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ১০ অক্টোবর ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে তিনি লন্ডন সফরে গেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। সর্বশেষ বিদেশ সফরের ঘটনায় সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। তিনি যদি এখনো ব্রিটিশ নাগরিকত্ব ধরে রাখেন, তাহলে বাংলাদেশের সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে সাংবিধানিক প্রশ্ন উঠতে পারে।

গত আগস্টে বাংলাদেশের সাংবাদিকেরা তাঁর নাগরিকত্বের বিষয়ে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমি নাগরিকদের নিয়ে চিন্তিত, আর আপনারা নেটিজেনদের নিয়ে কথা বলছেন! কোন নেটিজেন? কোন পত্রিকা? কে এত চিন্তিত যে আমাকে কাজ করতে দেবে না?’

হুমায়ুন কবিরের জন্ম বাংলাদেশের সিলেটে। আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি এবং পরবর্তী সময়ে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন। তারেক রহমান তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পর তাঁর নাগরিকত্ব নিয়ে আলোচনা শুরু হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানায়, ২৩ ফেব্রুয়ারি তিনি তাঁর সাধারণ (সবুজ) পাসপোর্ট জমা দিয়েছেন।

তবে নিউজ১৮-এর প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত ১০ অক্টোবর ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ঢাকা থেকে বিদেশ সফরে যান হুমায়ুন কবির। একটি সূত্রের দাবি, সফরের সময় তাঁর ব্যবহৃত পাসপোর্টের নম্বর ছিল ৫৩৮৭৫৭৭৭৪ এবং ওই পাসপোর্ট অনুযায়ী তিনি ব্রিটিশ নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন তিনি। পরে দুবাই থেকে তাঁর লন্ডনগামী সংযোগ ফ্লাইটে যাওয়ার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে নিউজ১৮।

বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) দফা অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে অথবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা ঘোষণা করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিংবা সংসদ সদস্য থাকার যোগ্যতা হারাতে পারেন।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে একই সাংবিধানিক বিধানের প্রেক্ষাপটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তাঁদের মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন। তবে হুমায়ুন কবিরের ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে আইনি নোটিশ পাঠান। এতে হুমায়ুন কবিরের নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি সম্ভাব্য আনুগত্য এবং সাংবিধানিক যোগ্যতা যাচাইয়ের দাবি জানানো হয়। একই নোটিশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের যোগ্যতা যাচাইয়ের বিষয়টিও তোলা হয়।

তবে নিউজ১৮-এর প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে হুমায়ুন কবিরের বক্তব্য এবং তাঁর বর্তমান নাগরিকত্বের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য উল্লেখ করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রিটিশ পাসপোর্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লন্ডন সফর!

সর্বশেষ আপডেট ০৭:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬