ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবির

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 183

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবির।

তিনি বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পাশাপাশি দেশের জনগণের সমর্থন ও আকাঙ্ক্ষাও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা : তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি নিয়ে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ওই কমিটিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

দুই দেশের পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভারতের কাছে নাম চেয়েছি, যাতে আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন তাদের জবাবের অপেক্ষা করতে হবে।’

ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, খুব শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি করা সম্ভব হবে।

তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে আলোচনার মাধ্যমে পানি নিয়ে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এ ধরনের বিষয় সমাধান করতে হবে।

পানি ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের আলোচনার অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবির

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১২:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬