ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় হামলা-হুমকি, এলাকাছাড়া বহু পরিবার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 72

রায়পুরায় হামলা-হুমকি, এলাকাছাড়া বহু পরিবার

নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নে হত্যা মামলার বাদীপক্ষের ওপর আসামিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকারের অনুসারীদের সঙ্গে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে গত আগস্টে ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই মোমেন মিয়াকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদ ও তার সহযোগীদের আসামি করে মামলা করেন নিহতের পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মামলা হওয়ার পর থেকেই আসামিপক্ষ বাদীপক্ষের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তাদের দাবি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মামলার বাদীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

স্থানীয়দের আরও দাবি, আসামিপক্ষের হামলা ও হুমকির কারণে মোমেন সরকার চেয়ারম্যানের অনুসারী অনেক পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছে। নিজেদের বাড়িঘরে ফিরতে না পারায় এসব পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেছেন তারা।

হামলার পর চানপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় হামলা-হুমকি, এলাকাছাড়া বহু পরিবার

সর্বশেষ আপডেট ০৭:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬