ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধির ভোগান্তি মেনে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 130

তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে; এমন আশঙ্কার মধ্যেই পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমাতেই তেলের দাম বাড়ানো হয়েছে। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দে যাতে সংকট তৈরি না হয়, সে জন্য দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, সরকার বর্তমানে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়ও সংক্ষিপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। এর প্রভাব মুদ্রাস্ফীতির ওপর পড়ার আশঙ্কাও রয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যসহ পরিবহন ও জীবনযাত্রার বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেলের দাম বৃদ্ধির ভোগান্তি মেনে নেওয়ার আহ্বান

সর্বশেষ আপডেট ০২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬