ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে তেলের দাম এখনো কম: রিজভী

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 163

বাংলাদেশে তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। দাম সমন্বয়ের পরও সরকারকে বিপুল লোকসান বহন করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি তেলের ব্যয়ের হিসাব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২৫০ টাকা খরচ হচ্ছে। দাম সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তার দাবি, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা থাকতে পারে এবং এর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসাজশের আশঙ্কা রয়েছে।

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। তবে লংমার্চের নামে সরকার ও বিএনপিকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে, তা কাম্য নয়।

প্রশাসনের ভেতরের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অভিযোগ করেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা পতিত স্বৈরাচারের সহযোগীরা নাশকতা বা স্যাবোটাজের চেষ্টা করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে তেলের দাম এখনো কম: রিজভী

সর্বশেষ আপডেট ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬