কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সর্বশেষ আপডেট ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 26
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, উপজেলা জাসাসের সভাপতি আল মাসুদ সোহাগ, জেলা জাসাসের সদস্য সাদেক মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মোমেন এবং সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ রানা।
এ ছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া শত শত নেতাকর্মীর আপ্যায়নের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।



























