ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 40

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন তিনি।

সরকার গঠনের পর কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ করবেন।

বিকেল আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে।

সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬