অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সর্বশেষ আপডেট ১১:০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 10
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রী টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।






























