ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৫:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 12

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ফলে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনে বাধা থাকছে না। তবে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানটি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহর সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি দুঃখ প্রকাশ না করলে এনসিপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় শিল্পকলা একাডেমি এলাকায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।

এরপর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতেও তাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।

তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। রাজনৈতিক সমাবেশের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জামিয়া ইউনূছিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। কয়েকশ শিক্ষার্থী এতে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সরকারের কার্যকর ব্যবস্থা নিতে না পারার সমালোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৫:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬