ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ভেন্যুতে ইসলামী অনুষ্ঠানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০১:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 8

এনসিপির ভেন্যুতে ইসলামী অনুষ্ঠানের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভার জন্য নির্ধারিত ভেন্যুতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর এক ঘণ্টা পর বিকেল ৪টায় একই স্থানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা হওয়ার কথা ছিল।

এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাতেই ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা দেখা দেয়। সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, দলটির পূর্বঘোষিত সাংগঠনিক সমন্বয় সভা শনিবার বিকেল ৪টায় হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

অন্যদিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক জানান, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে শুক্রবার রাতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণ না হওয়ায় শনিবার বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহকে সংসদে দেওয়া বক্তব্যের জন্য লাইভে এসে, পরবর্তী সংসদ অধিবেশনে এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি বক্তব্য প্রত্যাহার করতে হবে। এসব দাবি পূরণ না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে কোনো অনুষ্ঠান হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। তবে অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। এ কারণে তাদের ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি। তাই শিল্পকলা একাডেমিতে শনিবার কোনো কর্মসূচি হবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন। তার ওই বক্তব্যকে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপির ভেন্যুতে ইসলামী অনুষ্ঠানের ঘোষণা

সর্বশেষ আপডেট ০১:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬