ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
কলকাতায় ৭ বাংলাদেশি নিহত

দুঃখ প্রকাশ করলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 24

কলকাতায় ৭ বাংলাদেশি নিহত, ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে কথা বলেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও ছিল।

আগামী ১২ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, কিংবা এর আগে কোনো দ্বিপক্ষীয় সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে কি না; এ নিয়ে আলোচনা চলছে। বৈঠকে ভারতীয় হাইকমিশনার এ বিষয়ে অবগত করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার সুন্দর আলোচনা হয়েছে। এ সময় কলকাতার সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর বিষয়েও কথা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ তার ভালো লাগার একটি জায়গা।

এর আগে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলকাতায় ৭ বাংলাদেশি নিহত

দুঃখ প্রকাশ করলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

সর্বশেষ আপডেট ০১:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬