ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 224

বজ্রপাতে মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ জমিতে ধান রোপণের কাজ করছিলেন শফিকুল ইসলাম। বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬