ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 173

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আবুল কালাম আজাদ।

রায় ঘোষণার সময় কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। দণ্ডাদেশ ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে ১৫ জুলাই মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ আসামির সর্বোচ্চ তিন বছরের সাজা দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাসের আবেদন জানান। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম ওঠার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর নেন।

পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের এনফোর্সমেন্ট টিম তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

দুদকের অভিযোগ, ডেপুটি গভর্নর থাকাকালে এস কে সুর আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা করেন এবং বিভিন্ন সুবিধা নেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ তদন্তের অংশ হিসেবে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিবরণ জমা দিতে দুদক নোটিশ দেয়। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নোটিশ গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করেননি।

এ কারণে একই বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

পরবর্তীতে ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচারের ধারাবাহিকতায় মঙ্গলবার আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সর্বশেষ আপডেট ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬