ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 135

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, পদ্মা নদীতে কচুরিপানা আঁকড়ে ভেসে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌপুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এর আগে একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

ফেরিটির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি পাটুরিয়া ঘাট ছেড়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে ঝাঁপ দিয়েছেন।

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তখন ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। পরে কয়েক ঘণ্টা পর নদীর স্রোতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, লাইজু ফেরিতে একাই ভ্রমণ করছিলেন। কেন তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

সর্বশেষ আপডেট ০৩:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬